কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ এ ১১:০৮ AM

৪১ নম্বর ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক: জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৬-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ০৬-১০-২০২৬

৪১ নম্বর ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক: জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপের আশ্বাস

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। সোমবার (৬ জুলাই) বিকেলে তিনি কুচাই শারপিং ও পশ্চিমভাগ এলাকায় চলমান উন্নয়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

কুচাই শারপিং এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা প্রশাসককে স্বাগত জানান। তারা ভাঙাচোরা শারপিং সড়কের দুরবস্থার কথা তুলে ধরে সড়কটি প্রশস্ত করে দ্রুত সংস্কারের দাবি জানান

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মানুষের দুর্ভোগ লাঘব করাই আমাদের দায়িত্ব। এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য শারপিং সড়ক প্রশস্ত ও সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি একটি সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন

পরে তিনি একই ওয়ার্ডের পশ্চিমভাগ এলাকা পরিদর্শন করেন। সেখানে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন নাগরিক সমস্যার কথা শোনেন এবং চলমান সড়ক ও ড্রেন নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন

পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইউনুস মিয়া, সারপিং গ্রামের মুরব্বি আফতাব মিয়া, ছামাদ মিয়া, খোকন মিয়া, মানিক মিয়া, কাদির মিয়া, রমিজ মিয়া, আজমল মিয়া, আখতার মিয়া, কালাম মিয়া, ছাদিক মিয়া, জসিম মিয়া, শাহিন মিয়া, গোলজার মিয়া, আমিন মিয়াসহ সিসিকের কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন