কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৫ জুন, ২০২৬ এ ১১:৩৭ AM

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৩-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ১৩-০৯-২০২৬

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আলেম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
​শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় সিসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
​শোকবার্তায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সমাজসেবা ও ধর্মীয় শিক্ষায় মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সিলেটের মানুষ একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারালো।
​উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন