কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ এ ১১:৩৩ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৪-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ২৪-০৯-২০২৬
ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শনে সিসিক প্রশাসক: মসজিদ ও এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেছেন।
বুধবার (২৪ জুন) বাদ জোহর তিনি মসজিদটি পরিদর্শন করেন এবং স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে এলাকাবাসী মসজিদের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা, উন্নয়ন চাহিদা এবং এলাকার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের বিষয়টি সিসিক প্রশাসকের নজরে আনেন। তারা দ্রুত এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং নগরবাসীর মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে। ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রয়োজনীয় উন্নয়ন এবং এলাকার সড়ক সংস্কার ও সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রকিব আহমদ, সহ-সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন তানভীর, সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, উপ-সহকারী প্রকৌশলী এটিএম সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

